ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সলঙ্গায় মৎস্য আড়ৎদার সমবায় সমিতির কমিটি গঠন,সভাপতি ফজলার সম্পাদক নূরুল


আপডেট সময় : ২০২৬-০১-০১ ১৯:৫৩:২১
সলঙ্গায় মৎস্য আড়ৎদার সমবায় সমিতির কমিটি গঠন,সভাপতি ফজলার সম্পাদক নূরুল সলঙ্গায় মৎস্য আড়ৎদার সমবায় সমিতির কমিটি গঠন,সভাপতি ফজলার সম্পাদক নূরুল
মোঃ আখতার হোসেন হিরন, 
স্টাফ রিপোর্টার :


উত্তর বঙ্গের সর্ব বৃহৎ সিরাজগঞ্জের সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়ৎদার সমবায় লিঃ এর ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।গতকাল সলঙ্গার কুতুবেরচর মৎস্য আড়ৎদার সমিতির অফিসে সংগঠনের সকল সদস্যদের নিয়ে সাধারন সভা শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।


 নির্বাচন পরিচালনা কমিটি ও উপস্থিত সকল সদস্যদের ঐক্য মতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মো: ফজলার রহমানকে সভাপতি, বজলার রহমানকে সহসভাপতি ও মোঃ নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং আল আমিন কে কোষাধ্যক্ষ করে মোট ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মুকুল হোসেন ও আব্দুল হান্নানকে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ