বদরগঞ্জে ডেভিল হান্টে আওয়ামীলীগ নেতা আটক।
আপডেট সময় :
২০২৬-০১-০১ ১৯:৪০:৫৯
বদরগঞ্জে ডেভিল হান্টে আওয়ামীলীগ নেতা আটক।
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে ডেভিল হান্ট ফেজ টু অপারেশনে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল হাইকে আটক করেছেন পুলিশ।বুধবার ৩১ ডিসেম্বর দিবাগত রাতে বদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার নেতৃত্বে বিশেষ অভিযানে বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজিপুর তেলিপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক আব্দুল হাই একই গ্রামের আবুল হোসেন ছেলে। আব্দুল হাই বিষ্ণুপুর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছেন।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, আওয়ামীলীগ নেতা হাইকে সন্ত্রাস দমন আইনে আটক করা হয়।তাকে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স