ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ঘরে ঢুকে ডাকাতি ২২ভরি স্বর্ণ লুট বৃদ্ধা আহত


আপডেট সময় : ২০২৬-০১-০১ ১৪:০৮:২৬
বোয়ালখালীতে ঘরে ঢুকে ডাকাতি ২২ভরি স্বর্ণ লুট বৃদ্ধা আহত বোয়ালখালীতে ঘরে ঢুকে ডাকাতি ২২ভরি স্বর্ণ লুট বৃদ্ধা আহত
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের বোয়ালখালীতে  গভীর রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় ২২ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন লুট হয়েছে। এ সময় ডাকাতদের বেধড়ক মারধরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মিরা দাশ গুরুতর আহত হন। ঘটনাটি বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৯নং আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টার বাজার এলাকার মিলন দাশের বাড়িতে।

ভুক্তভোগী মিরা দাশ জানান, রাতের আঁধারে আনুমানিক ১৫ জনের একটি ডাকাত দল বাড়িতে হানা দেয়। এর মধ্যে ৭ জন ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতদের প্রত্যেকের হাতে নতুন রাম দা ছিল। তাঁর পরিবারের ৬ ছেলে মিলন দাশ, স্বপন দাশ, তপন দাশ, রুপন দাশ, সুমন দাশ ও সুজন দাশ কেউ বাড়িতে বসবাস করেন না। তিনি পুত্রবধূদের নিয়ে বাড়িতে থাকেন।

ডাকাতরা ঘরে ঢুকে তাঁকে মারধর করে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে। রুপন দাশের স্ত্রীর আট ভরি স্বর্ণ ও একটি আইফোনসহ দুটি মোবাইল, সুজন দাশের স্ত্রীর সাত ভরি স্বর্ণ ও একটি মোবাইল এবং মিরা দাশের নিজের সাত ভরি স্বর্ণ নিয়ে যায়। এছাড়া স্বপন দাশের স্ত্রীর কানের দুল, মোবাইল ফোন ও নগদ টাকাও লুট করা হয়।

ঘটনার বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাহফুজুর রহমান বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ