ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অপরাধে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-১২-৩১ ২২:০৫:৫৩
কুড়িগ্রামে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অপরাধে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অপরাধে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ইং ০৭:০০ পিএম.

কুড়িগ্রামে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড় এবং জেলা পরিষদ ভবনের ফটকে ‘খোলা চিঠি’ শিরোনামে সংগঠনটির পোস্টার লাগানোর পর নড়েচড়ে বসে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। 

পরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাসে অভিযান চালিয়ে সংগঠনের সদস্য সন্দেহে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পাঁচ তরুণকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সন্ধ্যায় ডিবির কুড়িগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়সহ একাধিক জায়গায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানো হয়। 

এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন স্থানে অভিযানে নামে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। পরে খলিলগঞ্জ বাজার সংলগ্ন স্থান থেকে রংপুরগামী একটি মিনিবাসের গতিরোধ করে বাসে থাকা সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করে ডিবি। 

আটকরা হলেন- মোঃ জাবের আল রাফিয়ান (৩০), মোঃ সাকিবুল হাসান (২৪), মোঃ শামীম হোসেন (২৫), মোঃ ফাহমিদ হাসান (৩৪) এবং মোঃ মাহমুদুর রহমান (২৫)। তারা ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে ডিবি। 

ডিবি জানায়, পোস্টার লাগানোর স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকা থেকে এসে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারণার কাজ করছিলেন। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়। তারা ঢাকায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এরই মধ্যে আটক তরুণদের লাগানো পোস্টার সরিয়ে দিয়েছে পুলিশ। পাঁচ তরুণ আটকের পরপরই একাধিক পুলিশ সদস্যকে সাঁটানো পোস্টার তুলে ফেলতে দেখা গেছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পোস্টার লাগানোর কথা স্বীকার করেছে। আরও জিজ্ঞসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ