ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় মান্তা সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ


আপডেট সময় : ২০২৫-১২-৩১ ২১:৫৬:৪৫
গলাচিপায় মান্তা সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ গলাচিপায় মান্তা সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

ইউএনও’র উষ্ণ সহায়তায় শীত নিবারণ করছেন মান্তা সম্প্রদায়ের শতাধিক পরিবার। বুধবার সন্ধ্যায় গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া সুইস গেটের কাছে মান্তা সম্প্রদায়ের নারী শিশুদের শতাধিক কম্বল বিতরণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। 

মান্তা সম্প্রদায়ের নারী সুখী বেগম,‘এই শীতে আমরা কষ্ট করছিলাম। কিন্তু কেউ আমাগো একটা কম্বল দেয় নাই। বাচ্চা লইয়া এহন একটু আরামে ঘুমাইতে পারমু।’
অপর নারী আলেয়া বেগম বলেন, ‘আমারা গরীব মানুষ। আমাগো নৌকায় আইয়া (এসে) এমন কইরা কেউ কোম্বল দিয়া যায় নাই। এই শীতের মধ্যে বাচ্চা-কাচ্চা লইয়া ভালো থাকতে পারমু।’
শিশু সুরভী বলেন,‘আমি অনেক খুশি। আইজ রাইতে কোম্বলের গরমে আরামে ঘুমাইতে পারমু।’
এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান প্রমুখ। 
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, সারা দেশ শীতে বিপর্যস্ত। এখানকার মান্তা স¤প্রদায়ের নারী শিশুদের অবস্থা খুবই খারাপ।এরা নদীতে থাকে। শীতের এই বৈরী আবহাওয়ায় গুটিশুটি দিয়ে নৌকাতেই থাকে। তারা কম্বল গায়ে জড়িয়ে একটু উষ্ণ হতে পারে তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে এ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের মাধ্যমে আরো কম্বল বিতরণের কার্যক্রম চলমান আছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ