ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে বালু উত্তোলন, পাইপ ও ড্রেজার মেশিন ধ্বংস।


আপডেট সময় : ২০২৫-১২-৩১ ১৯:৪১:১৩
অবৈধভাবে বালু উত্তোলন, পাইপ ও ড্রেজার মেশিন ধ্বংস। অবৈধভাবে বালু উত্তোলন, পাইপ ও ড্রেজার মেশিন ধ্বংস।
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরের বদরগঞ্জে বালু মহলে অভিযান পরিচালনা করে ২০০ফিট পাইপ ও ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। বুধবার ৩১ ডিসেম্বর সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের পাশে সহকারী ভূমি কমিশনার শাহাদাত হোসেন অভিযানে নেতৃত্ব দেন। স্হানীয়রা জানান,কুতুবপুরের নাটারাম কান্দুপাড়া এলাকার প্রভাবশালী একরামুল হক দীর্ঘ দিন থেকে দিনে রাতে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছে। বালু মহলে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও বন্ধ নেই বালু উত্তোলন।


তাদের অভিযোগ, পাশেই ড্রেজার লাগিয়ে বালু তুলছে। বাধা প্রদান করলে নানান ভয়ভীতি দেখিয়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছেন তারা। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহাদত হোসেন বলেন, মেশিন দিয়ে বালু তোলা বা মাটি কাটা সম্পূর্ণভাবে অবৈধ। এই কাজের সাথে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে। অভিযানের সময় কাউকে উপস্থিত না পাওয়ায় ২০০ফিট পাইপ ও ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এঘটনায় নিয়মিত মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ