ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গৌরীপুরে ছাত্রদলের দোয়া


আপডেট সময় : ২০২৫-১২-৩১ ১৯:৩২:১৪
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গৌরীপুরে ছাত্রদলের দোয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গৌরীপুরে ছাত্রদলের দোয়া
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহের গৌরীপুরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ যোহর গৌরীপুর পৌর শহরের ঐতিহাসিক শহীদ হারুনপার্কে গৌরীপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন গৌরীপুর পৌর শহরের বড় মসজিদের মুয়াজ্জিন হাফেজ সাইদুর রহমান। দোয়া মাহফিলের পুর্বে বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান কবির হীরা, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন খোকন, মাহমুদুল কবির হারুন, হারুন অর রশিদ, বেগ ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সিদ্দিকু রহমান, পৌর বিএনপির সদস্য আনোয়ারুল হুদা, গৌরীপুর পৌরছাত্রদলের আহবাহক জামাল আহমেদ,সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবাহক জিকু সরকার, উপজেলা নবীন দলের সদস্য সচিব আব্দুল বাতেন, পৌর নবীন দলের যুগ্ম আহবাহক মো. সাকিব হোসেন, সুমন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবাহক শফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তাসাদদুল করিম, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক জামিল আহমেদ জোবায়ের, জুলফিকার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ