ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদীতে ১৬ কেজি গাঁজাসহ ৩জন আটক


আপডেট সময় : ২০২৫-১২-৩১ ১৭:০৯:৪০
কটিয়াদীতে ১৬ কেজি গাঁজাসহ ৩জন আটক কটিয়াদীতে ১৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :- কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। গতকাল ৩০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কটিয়াদী মটখোলা সড়কে কটিয়াদী ফায়ার স্টেশন সংলগ্ন স্থানে গাড়ি তল্লাশি জন্য চেকপোট স্থাপন করে র‍্যাব-১৪ ও সিপিসি -২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।


এ সময় একটি সিএনজিকে ৫ সিগন্যাল দিয়ে থামানোর পর তিন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় র‍্যাব তাদেরকে আটক করে। তারা হল ১। মামুন মিয়া (৪৮), ২। হারুন মিয়া (৪৮) ও ৩। মোহাম্মদ রাকিব মিয়া ( ২২) তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বিজয়নগর গ্রামে। পড়ে সিএনজি ও তাদের দেহ তল্লাশি করে ১৬ কেজি গাঁজা, ৩টি বাটন মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৯৪০টাকা উদ্ধার করা হয়। তাছাড়াও র‍্যাব মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি টিকেও জব্দ করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের পুলিশের সোপর্দ করে তাদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ