ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন


আপডেট সময় : ২০২৫-১২-৩১ ১৫:৫৫:১৯
কাউখালীতে শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন কাউখালীতে শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন
রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে গত পাঁচ দিন ধরে একটানা কনকনে শীত ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে ঘরহীন ও ছিন্নমূল মানুষের কষ্ট যেন তীব্র হয়ে উঠেছে। সেই কষ্ট কিছুটা লাঘব করতে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষ সহ খোলা আকাশের নিচে থাকা মানুষের গায়ে কম্বল পরিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। শীতের রাতে হঠাৎ প্রশাসনের উপস্থিতিতে অনেকেই বিস্মিত হন। কেউ ঘুম থেকে উঠে কেউ আগুন পোহানো অবস্থায় কম্বল গ্রহণ করেন। কম্বল পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এসব অসহায় দুঃস্থ মানুষেরা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, শীতের কষ্ট সবচেয়ে বেশি ভোগ করেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষেরা। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আমার দায়িত্ব। আমি ও এসিল্যান্ড ঘুরে ঘুরে উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্প, এতিমখানা, নদীর পাড়ে অসহায় মানুষ, ছিন্নমূল ও খোলা আকাশের নিচে থাকা মানুষের কাছে কম্বল পৌঁছে দেব।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ