ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১২-৩০ ২০:৪৩:৫৩
সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠিত সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠিত
নাদিম হায়দার স্টাফ রিপোর্টার

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক,আপোষহীন নেত্রী ও 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মঙ্গলবার ৩০ ডিসেম্বর বাদ মাগরিব উপজেলা বিএনপির কার্যালয়ে মুন্সীগঞ্জ -১ (শ্রীনগর -সিরাজদিখান) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ'র সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন, আমিনউদ্দীন চৌধুরী সহ উপজেলা বিএনপি,যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কান্না জারিত কন্ঠে সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক,আপোষহীন নেত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ  দোয়া মোনাজাত পরিচালনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ