ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় শ্রমিকদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা


আপডেট সময় : ২০২৫-১২-৩০ ১৭:৩৫:৩৭
ভালুকায় শ্রমিকদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ভালুকায় শ্রমিকদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
ভালুকা প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ভালুকায় ডাকাতিয়া ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক জাহিদ হাসানের উপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডার শামিম ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ডাকাতিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাফর, বিএনপি নেতা মুঞ্জুরুল ইসলাম দিলু, ময়মনসিংহ দক্ষিন জেলা মৎসজিবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, যুবদল নেতা আশিকুর রহমান, জুলহাস জুবায়ের, ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন সহ অন্যান্যরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ