কেন্দুয়ায় সোয়া লাখ টাকার গাঁজাসহ একজন গ্রেপ্তার
আপডেট সময় :
২০২৫-১২-৩০ ১৭:১২:৩২
কেন্দুয়ায় সোয়া লাখ টাকার গাঁজাসহ একজন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল কাসেম (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক এক লক্ষ তেইশ হাজার টাকা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৯ ডিসেম্বর দিবাগত রাতে কেন্দুয়া উপজেলার গড়াডুবা ইউনিয়নের হাঁসকান্দা গ্রামের নিজ বসতঘর থেকে আবুল কাসেমকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তদন্ত করছে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ।V
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স