ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীতে ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের পা বিচ্ছিন্ন


আপডেট সময় : ২০২৫-১২-৩০ ০১:১৬:২৯
কুমারখালীতে ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের পা বিচ্ছিন্ন কুমারখালীতে ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের পা বিচ্ছিন্ন
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়ার কুমারখালীতে বালুবোঝাই ডাম্প ট্রাকের চাপায় মমিনুর রহমান (২২) নামের মোটরসাইকেল চালক এক শিক্ষার্থীর এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার অপর পা গুরুতরভাবে থেঁতলে গেছে।
 
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলের দিকে আলাউদ্দিন নগর–শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী আঞ্চলিক সড়কের আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্কের দ্বিতীয় গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
 
 
আহত মমিনুর রহমান উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া গ্রামের আসাদুল মুন্সীর ছেলে এবং কুষ্টিয়ার একটি প্যারামেডিকেল প্রতিষ্ঠানের প্রথম বর্ষের ছাত্র।
 
 
 
জানা গেছে, ঘটনাস্থলের আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ মোড়ে মমিনুর মোটরসাইকেল চালিয়ে শিলাইদহের দিকে যাচ্ছিলেন। এ সময় বালুবোঝাই একটি ডাম্প ট্রাক আলাউদ্দিন নগরের দিকে আসছিল। ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি স্লিপ করে সড়কে পড়ে যায়।
মুহূর্তের মধ্যে ট্রাকটির সামনের চাকা তার দুই পায়ের ওপর উঠে গেলে দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক তাকে রেফার্ড করা হয়। 
 
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, আহত ব্যক্তির অবস্থা খুবই সংকটাপন্ন। প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধের জন্য অস্ত্রোপচার চলছে। প্রয়োজনে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে।
 
 
 
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ডাম্প ট্রাকের চাপায় এক শিক্ষার্থীর এক পা বিচ্ছিন্ন হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।v

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ