ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও -৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাংবাদিক আজাদ


আপডেট সময় : ২০২৫-১২-৩০ ০০:৩২:৪১
ঠাকুরগাঁও -৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাংবাদিক আজাদ ঠাকুরগাঁও -৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাংবাদিক আজাদ
পেয়ার আলী, রানীশংকৈল ( ঠাকুরগাঁও)  প্রতিনিধি:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও  -৩ আসনে পীরগন্জ -রানীশংকৈল সুপ্রিম পার্টির মনোনীত বিশিষ্ট সাংবাদিক  আবুল কালাম আজাদ   মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে   রানীশংকৈল  উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের  কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
 
রানীশংকৈল  উপজেলা সুপ্রিম পার্টির সভাপতি মাহাবুব আলম জানান-- সুপ্রিম পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ  ঠাকুরগাঁও -৩ আসনে জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন নেতাকে দল মনোনয়ন দিয়েছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে সুপ্রিম পার্টির প্রার্থী বিজয়ী হবেন।
 
মনোনয়নপত্র জমা শেষে আবুল কালাম আজাদ বলেন-- ঠাকুরগাঁও জেলার সকল সাংবাদিকের সাহায্য ও সহযোগিতা চাই | সবাই আমার পাশে থাকবেন মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।
 
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে রানীশংকৈল উপজেলার প্রথম শ্রেনীর সাংবাদিকরা উপস্থিত ছিলেন |

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ