ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা-৪ আসনে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের মনোনয়ন দাখিল


আপডেট সময় : ২০২৫-১২-৩০ ০০:১৮:০২
নেত্রকোনা-৪ আসনে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের মনোনয়ন দাখিল নেত্রকোনা-৪ আসনে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের মনোনয়ন দাখিল
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।
 
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।
 
দীর্ঘদিন পর জনসম্মুখে বাবরের উপস্থিতিকে ঘিরে আদালত চত্বর ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তাঁর নির্বাচনী এলাকার কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের ভিড় জমে। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে জেলা শহর। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়।
 
মনোনয়নপত্র দাখিল শেষে তাঁর আইনজীবী ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, এলাকার মানুষের দাবির মুখে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশ নিতেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, কোনো আইনি বাধা ছাড়াই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।
 
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে প্রার্থীর বৈধতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ