ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-৫ আসনে জামায়াতের প্রার্থী এ্যাড. মুয়াযযম হোসাইন হেলালের মনোনয়নপত্র দাখিল


আপডেট সময় : ২০২৫-১২-২৯ ১৭:২৪:২০
বরিশাল-৫ আসনে জামায়াতের প্রার্থী এ্যাড. মুয়াযযম হোসাইন হেলালের মনোনয়নপত্র দাখিল বরিশাল-৫ আসনে জামায়াতের প্রার্থী এ্যাড. মুয়াযযম হোসাইন হেলালের মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-০৫ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. মুয়াযয্ম হোসাইন হেলাল আজ সোমবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার বরাবর দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন। মনোনয়ন পত্র জমা দিয়ে এ্যডভোকেট হেলাল বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট করলাম আমরা আশা করছি ১২ ফেব্রুয়ারী ২০২৬ যে প্রত্যাশিত নির্বাচনের জন্য দেশবাসী বহুবছর অপেক্ষা করছিলো। ১৫ বছর পর্যন্ত তারা ভোট দিতে পারে নাই অনেক রক্তক্ষয় হয়েছে, অনেক জীবন এবং ত্যাগের বিনিময়ে আজকের এই অর্জন। আশা করি এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, দেশের জনগন ভোট দিবে এবং তাদের প্রত্যাশিত জনপ্রতিনিধি নির্বাচন করে বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ এবং লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন প্রশ্ন করা হলে তিনি বলেন নির্বাচনী পরিবেশ ভালোই দেখছি কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড নাই, বিভিন্ন জায়গায় লেভেল প্লেয়িং ফিল্ড এর ব্যাত্তয় দেখা যাচ্ছে। আমরা দেখি অনেকে নিরাপত্তা পায় আর অনেকে নিরাপত্তা পায় না, আমাদের কর্মসূচিতে বাধা প্রদান করা হয়। প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং দেশের জনগনকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমান, কর্মপরিষদ সদস্য শামীম কবির, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, এডভোকেট আবুল খায়ের শহীদিসহ অনন্য নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ