ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাওয়ে দুর্বৃত্তদের নাশকতায় ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত।


আপডেট সময় : ২০২৫-১২-২৯ ১৩:২৮:২৮
গফরগাওয়ে দুর্বৃত্তদের নাশকতায় ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত। গফরগাওয়ে দুর্বৃত্তদের নাশকতায় ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত।
মোহাম্মদ সালাহ উদ্দিন উজ্জ্বল গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে দুর্বৃত্তদের নাশকতায় ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার আগে সালটিয়া ইউনিয়নের মাঠখোলা এলাকায় তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে রেললাইনের প্রায় ২০ ফুট অংশের নাট খুলে সরিয়ে ফেলা হয়েছিল। এতে ট্রেনের ইঞ্জিনসহ সামনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার ও মেরামত কাজ শুরু করে। উল্লেখ্য, এর আগের দিন শনিবার বিকেল থেকে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকেরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এর মধ্যেই রেললাইনে নাশকতার ঘটনাটি ঘটায় বিষয়টি নিয়ে এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজনের একটি অংশ সন্দেহ প্রকাশ করে বলছেন, এটি আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাজও হতে পারে, যা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো দল বা গোষ্ঠীর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেনি প্রশাসন। পুলিশ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ