ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর বদলগাছীতে মাদক বিরোধী পৃথক অভিযানে গ্রেফতার ২


আপডেট সময় : ২০২৫-১২-২৮ ২১:০৪:০৫
নওগাঁর বদলগাছীতে মাদক বিরোধী পৃথক অভিযানে গ্রেফতার ২ নওগাঁর বদলগাছীতে মাদক বিরোধী পৃথক অভিযানে গ্রেফতার ২
মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ সংবাদদাতা,
 
হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ১ কেজি গাঁজা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার হয়েছেন। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে, গত ২৭-১২-২০২৫ তারিখে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদকবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে, দুপুর ২:৩০ ঘটিকায় বদলগাছী ধানাধীন তালতলি গ্রামে জনৈক সুমনের পরিত্যক্ত ইটভাটার ভেতরে গাঁজা বিক্রির জন্য অবস্থানকারী আসামি মিজু আহমেদ (২৮), পিতা: আইজুল, থানা: বদলগাছী, জেলা: নওগাঁ-এর হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। একই দিনে মাদকবিরোধী অপর একটি অভিযানে, বিকেল ৪:৩০ ঘটিকায় বদলগাছী থানাধীন হলুদ বিহার গ্রাম এলাকা থেকে আসামি মজিদ (৫৪), পিতা: চান মিয়া, সাং: হলুদ বিহার গ্রাম, থানা: বদলগাছী, জেলা: নওগাঁ-এর বসতবাড়ির সামনে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় দেহ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে আসামি মজিদের হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। 
এ বিষয়ে বদলগাছী থানায় দুটি মামলা দায়ের প্রক্রিয়াধীন। 
এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, আগামী দিনগুলিতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ