ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আপডেট সময় : ২০২৫-১২-২৭ ১৪:৪২:২২
মুন্সীগঞ্জে বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মুন্সীগঞ্জে বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক::

আজ শনিবার সকাল ১০.০০টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের হলরুমে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার ‌মোঃ মেনহাজুল আলম পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার কাজী হুমায়ুন র‌শিদ, সরকা‌রি হরগঙ্গা ক‌লেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর মোঃ ফারুক মিয়া, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর
বা‌ছির উদ্দিন জু‌য়েল, সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সাবেক সভাপ‌তি
মনজুর মো‌র্শেদ, সা‌বেক আহ্ববায়ক
আরিফুল ইসলাম, সা‌বেক সভাপ‌তি 
মীর না‌সির উদ্দিন উজ্জ্বল, সা‌বেক আহবায়ক আতিকুর রহমান টিপু, সহ-সভাপ‌তি গোলজার হো‌সেন।
বৈশাখী টিভি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মাহবুব আলম লিটনের সভাপতিত্বে এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সা‌বেক আহবায়ক আতিকুর রহমান টিপুর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সা‌বেক সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহান, সা‌বেক সাধারণ সম্পাদক মামুনুর র‌শিদ খোকা, এন‌টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি, মঈনউদ্দিন সুমন,  টে‌লি‌ভিশন জার্নালিস্ট এসো‌সি‌য়েশ‌ন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সো‌নিয়া হা‌বিব লাবণী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, তথ্য ও আইসিটি সম্পাদক আব্দুস সালাম, সাংবাদিক হুমায়ুন কবির, মোঃ সুমন ইসলাম, মোঃ ফরহাদ মিয়া, মোঃ জাহান শরীফ, সাংবাদিক ও সংগঠক কেএম সাইফুল্লাহ ভূইয়া, লেখক ও অনুবাদক মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল, সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সহ দপ্তর সম্পাদক  মোঃ মনির হোসেন পাটোয়ারী, সদস্য মোঃ হানিফ সরদার, শ্যামল প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেন- বৈশাখীর টিভির ২০ বছর পেরিয়ে ২১বছর পদার্পণে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আশা করবো বৈশাখী টিভি সমাজের বিচ্যুতি ও অনিয়ম তুলে ধরে সমাজ বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখবে। তিনি আরো বলেন- পুলিশ- সাংবাদিক ভাই ভাই, ভালো কাজে আমরা একে অপরকে সহযোগীতা করবো।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ