ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেফতারকৃত আসামি’কে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।


আপডেট সময় : ২০২৫-১২-২৭ ১৩:১১:৫৪
গ্রেফতারকৃত আসামি’কে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি’কে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 
 
গাজীপুরে স্বামী কর্তৃক স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ঘাতক স্বামী জালাল @ দুলু’কে যৌথ অভিযানে কুড়িগ্রাম হতে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করেছে র‌্যাব-১ এবং র‌্যাব-১৩। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। 
 
 
গত ২৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে আনুমানিক রাত ০২:৫০ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা সাকিনস্থ জনৈক রমিজ উদ্দিন এর মালিকানাধীন ৫ম তলা বিশিষ্ট বিল্ডিং এর ৩য় তলায় পশ্চিম পাশে ০১ নং (ভিকটিম ও আসামির ভাড়াকৃত রুম) রুমের ভিতর বর্তমানে ধৃত আসামি মোঃ জালাল হোসেন @ দুলু (৩০) পিতাঃ মোঃ আঃ আজিজ, মাতা-মোছাঃ জরিনা বেগম, সাং-বসুনিয়া পাড়া, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম এ/পি সাং-চান্দনা (বনরূপা রোড, রমিজ উদ্দিন দেওয়ান এর বাসার ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর ভিকটিম আসামির স্ত্রী মাস্তুরা আক্তার সুমা (২৮) পিতা-মোঃ মিরাজুল ইসলাম (৪৫) সাং-পূর্ব নড়াইল খালপাড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ এ/পি সাং- চান্দনা (বনরূপা রোড, রমিজ উদ্দিন দেওয়ান এর বাসার ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর’কে যৌতুক দাবি সহ পারিবারিক কলহের জের ধরে ঘটনার সময় ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যার পর ধৃত আসামি মৃতদেহটি তাহাদের ভাড়টিয়া রুমে তালাবদ্ধ অবস্থায় রেখে তার শ্বশুড়’কে ফোন দিয়ে ভিকটিম’কে হত্যার বিষয়ে অবগত করে।
 
 
পরবর্তীতে সংবাদ পেয়ে বাসন থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত মহিলাদের সহযোগিতায় শালিনতা বজায় রেখে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ ময়নাতদন্তের জন্য মৃতদেহ শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্ণিত ঘটনায় ভিকটিম এর পিতা মোঃ মিরাজুল ইসলাম (৪৫) বাদী হয়ে জিএমপি, গাজীপুর বাসন থানায় একটি যৌতুকের জন্য হত্যা মামলা এজাহার দায়ের করে। যাহা জিএমপি, গাজীপুর বাসন থানার মামলা নং-২৯, তারিখ-২৬/১২/২০২৫খ্রি: ধারা-১১(ক) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ রুজু করা হয়। উক্ত হত্যাকান্ডের ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। 
 
 
পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামি’কে গ্রেফতারের জন্য র‌্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামি’কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। 
 
 
এরই ধারাবাহিকতায়ঃ গত ২৬ ডিসেম্বর ২০২৫খ্রিঃ তারিখ আনুমানিক ২০:০৫ ঘটিকার সময় র‌্যাব-১ এবং র‌্যাব-১৩ এর আভিযানিক দল তথ্য প্রযুক্তি, বিশ্বস্ত সোর্স এবং র‌্যাব ফোর্সেস সদর দপ্তর হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রোক্ত আসামি মোঃ জালাল হোসেন @ দুলু (৩০), কুড়িগ্রাম জেলার রাজারজাট থানাধীন ০৭ নং নাজিম খান ইউপির অন্তর্গত ৫ নং ওয়ার্ডের রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিতিত্তে র‌্যাব-১, সিপিএসসি এবং র‌্যাব-১৩, সদর কোম্পানী এর যৌথ আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে আসামি মোঃ জালাল হোসেন @ দুলু (৩০’কে আজ ২৭ ডিসেম্বর ২০২৫খ্রিঃ তারিখ আনুমানিক ০১:১০ ঘটিকার সময় কুড়িগ্রাম জেলার রাজারজাট থানাধীন ০৭ নং নাজিম খান ইউপির অন্তর্গত ৫ নং ওয়ার্ডের রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। 
 
 
গ্রেফতারকৃত আসামি’কে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ