ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শান্ত গ্রেপ্তার


আপডেট সময় : ২০২৫-১২-২৭ ০০:৪৭:২৯
বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শান্ত গ্রেপ্তার বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শান্ত গ্রেপ্তার
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:


বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে তাকে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে বানারীপাড়া থানায় নিয়ে যায়।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার  ওসি মজিবর রহমান জানান, ডেভিল হ্যান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসেবে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তকে গ্রেফতার 
করা হয়েছে।

একটি মামলার আসামী হিসেবে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাকে বরিশালে  আদালতে পাঠানো হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ