ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর বর্ষপূর্তি উদযাপন


আপডেট সময় : ২০২৫-১২-২৭ ০০:১৬:০৮
ফেনীতে অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর বর্ষপূর্তি উদযাপন ফেনীতে অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর বর্ষপূর্তি উদযাপন
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি

ফেনীতে অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ফেনী সদর উপজেলার মধুয়াই দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআনের পাখিদের সাথে একবেলা আহারের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা দৈনিক ফেনীর সময় এর সম্পাদক শাহাদাত হোসেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী শেখ ফরিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান দারা, আল বারাকা এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা সহিদুল ইসলাম মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা শাহ কামরুজ্জামান ভূইয়া, রোটার্যাক্টর ক্লাব অব ফেনী সেন্টালের চার্টার সেক্রেটারি মহিম উদ্দিন পৃথিবী, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব এর চার্টার প্রেসিডেন্ট আরাফাত উল মিল্লাত দিপুল, ফেনী রাইজিং সান এর প্রেসিডেন্ট এডভোকেট মোহাম্মদ সারিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরী সদস্য ওসমান গণী রাসেল, কবি ও সাহিত্যিক আবদুস সালাম ফরায়েজী সহ বিভিন্ন সংগঠন এর অতিথিবৃন্দ ও সংগঠন এর সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে মাদরাসার ছাত্রদের সাথে দোয়া পরিচালনা করেন অত্র মাদরাসার মুহতামিম মাওঃ সিরাজুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ