ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৩৮ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ


আপডেট সময় : ২০২৫-১২-২৬ ১২:৫৯:৩৬
কুড়িগ্রামের রৌমারী  সীমান্তে ৩৮ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৩৮ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ইং ১২:০১ এএম.


কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ৩৮ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন-৩৫ বিজিবি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ মোল্লারচর বিওপি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় সীমান্ত পিলার ১০৬২/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেহুলারচর স্থানে মালিকবিহীন ভারতীয় থান কাপড় দুই হাজার ৮৩২ মিটার, কম্বল-১৮৬ পিস, কম্বলের কাভার-১৮৬ পিস জব্দ করে। যার বাজার মূল্য ৩৮ লাখ ৮ হাজার ৫০০ টাকা। জব্দ করা ভারতীয় থান কাপড় ও কম্বল রৌমারী কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

জামালপুর ব্যাটালিয়ন-৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জব্দ ভারতীয় কাপড়ের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি মহাপরিচালক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন-৩৫ বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ