ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠন
আপডেট সময় :
২০২৫-১২-২৬ ১২:০৮:৫১
ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠন
জাহিদ হাসান চৌধুরী: ফেনী জেলা প্রতিনিধি
ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ২টায় ফেনী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলী আহমদ ফোরকান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আলা উদ্দিন সাবেরী এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ পিয়াস আগামী নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচন অবশ্যই সুস্থ ও গ্রহণযোগ্য হতে হবে। বর্তমানে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পরদিন শরীফ ওসমান হাদির ওপর নির্মম হামলার ১৩ দিন অতিবাহিত হলেও বিচারে কোনো অগ্রগতি না থাকা দেশের সার্বিক পরিস্থিতির জন্য অশনিসংকেত।
সম্মেলনের শেষে প্রধান অতিথি ২০২৬ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে নাদের চৌধুরী, সহসভাপতি হিসেবে মীর হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়েজিদ হোসেনের নাম ঘোষণা করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স