ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালাগঞ্জে অবৈধ টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান, দুইজনকে জরিমানা


আপডেট সময় : ২০২৫-১২-২৫ ১২:৫৬:২৪
বালাগঞ্জে অবৈধ টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান, দুইজনকে জরিমানা বালাগঞ্জে অবৈধ টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান, দুইজনকে জরিমানা
সাইদুল ইসলাম বালাগঞ্জ সিলেট ক্রাইম রিপোর্টার প্রতিনিধি ::


বালাগঞ্জ উপজেলার রিফাতপুর ও আয়নামার্কেট সংলগ্ন রহমতপুর এলাকায় অবৈধভাবে ফসলি জমি থেকে টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
 
অভিযানকালে অবৈধ উপায়ে ফসলি জমি থেকে মাটি (টপ সয়েল) কাটার অপরাধে "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)" অনুযায়ী দুইজনকে দোষী সাব্যস্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 
প্রশাসন সূত্রে জানানো হয়, ফসলি জমি থেকে টপ সয়েল কেটে নেওয়ার ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এসব অবৈধ কর্মকাণ্ড রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
 
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ