ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেত্রকোনায় ছাত্রদলের আনন্দ মিছিল


আপডেট সময় : ২০২৫-১২-২৪ ০১:৫১:২৮
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেত্রকোনায় ছাত্রদলের আনন্দ মিছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেত্রকোনায় ছাত্রদলের আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেত্রকোনায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলের দিকে শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলা প্রেসক্লাব পর্যন্ত জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোকসেদুল আলম রাজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত বাবু, আবুল কালাম, দপ্তর সম্পাদক প্রান্ত পাঠানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন প্রবাসে থেকেও তিনি দলের ঐক্য ধরে রেখেছেন বলে মন্তব্য করেন তারা। উল্লেখ্য, ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে ২০০৮ সালে যুক্তরাজ্যে যান তারেক রহমান। দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ