স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব উদ্দিন আহমেদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ও আব্দুস সবুর। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নতুন পাঠ্যবই গ্রহণ করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দিতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষকবৃন্দ বই বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সময়মতো বই পেলে শিক্ষার্থীদের পাঠদানে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।