ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীতে পুকুরের পানিতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-১২-২৩ ১১:০৭:২০
কুমারখালীতে পুকুরের পানিতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার কুমারখালীতে পুকুরের পানিতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়ার কুমারখালীতে নামাজের উদ্দেশ্যে বের হয়ে পুকুরে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর শাহীন হোসেন নামের (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা । 
 
 
 
সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমারখালী সরকারি কলেজ সংলগ্ন পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
 
নিহত শাহীন হোসেন পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। 
 
 
জানা গেছে, তিনি ডায়াবেটিস ও চোখের সমস্যাসহ মানসিকভাবেও অসুস্থ ছিলেন।
 
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ