তথ্যপ্রযুক্তির সহায়তায় একই দিন রাত আনুমানিক পৌণে ৪টার দিকে এয়ারপোর্ট থানাধীন খাসদবীর এলাকা থেকে ডাকাত দলের মূলহোতা ইসতিয়াক রহমান রাজু (৩২)-কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ইসতিয়ার রহমান রাজু (৩২), সিলেট জেলার গোলাপগঞ্জ থানার রায় নগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে বাবর আহমেদ (৩৫), সিলেট জেলার কোতোয়ালী থানার দক্ষিণ কানিশাইল এলাকার মুর উদ্দিনের ছেলে মোঃ জুয়েল (৩৪), সিলেট জেলার গোলাপগঞ্জ থানার রায়নগর এলাকার আব্দুল মান্নানের ছেলে শাহীদ উস সামাদ (৩৫), জামালপুর জেলার জামালপুর সদর থানার নান্দিনা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মোঃ সজীব হোসেন (২৭), শরীয়তপুর জেলার সজীব হোসেন (২৭), শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর থানার নইরা শালদাহ এলাকার মৃত শামছুল হকের ছেলে রায়হান আহমেদ (৩৯) ও গাজীপুর জেলার জয়দেবপুর থানার হায়দারাবাদ এলাকার মৃত সেলিমের ছেলে তানভীর মাহতাব (২৮)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 'এ ঘটনায় এয়ারপোর্ট থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৪, তারিখ-২১/১২/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ এবং মামলা নং-১৫, তারিখ-২১/১২/২০২৫ খ্রিঃ, ধারা-১৯(১)/২০, দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮। গ্রেপ্তারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।'