ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মো: শিপন হাওলাদার (৩৫)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*


আপডেট সময় : ২০২৫-১২-২২ ২২:৩৯:৩১
মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মো: শিপন হাওলাদার (৩৫)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মো: শিপন হাওলাদার (৩৫)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*
নিজস্ব প্রতিবেদক
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: শিপন হাওলাদার (৩৫)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২২/১২/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা ভাগ্যকুল খালপাড় এলাকায় পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং- ২০(৬)১৯, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এর সাজাপ্রাপ্ত আসামি মো: শিপন হাওলাদার (৩৫), পিতা- মো: গিয়াস উদ্দিন হাওলাদার, সাং- ভাগ্যকুল মান্দ্রা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ