ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১২-২২ ২১:৫৬:২৫
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

জুয়েল রানা  মধুপুর প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা সোমবার (২২ ডিসেম্বর) ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মুখলেছুর রহমান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, সম্মানিত সদস্য জুয়েল রানা, সদস্য রাকিব হাসান, আবদুল্লাহ ও আরিফুল ইসলাম।

মাসিক সভায় ক্লাবের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের বার্ষিক বনভোজন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি অসুস্থ থাকায় উপস্থিত থাকতে না পারায় তার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ