নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১
আপডেট সময় :
২০২৫-১২-২১ ০১:১৬:৫৭
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তি বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড করলিয়ামুরা আশরাফুজ্জামান প্রকাশ জামানের পুত্র আমির হামজা (৫৭)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিণখাইয়া ব্রিজ সংলগ্ন শিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বান্দরবান জেলার পুলিশ সুপার আবদুর রহমানের নির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধার তত্ত্বাবধানে, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) সতেজ বড়ুয়া, এএসআই (নিঃ) রঞ্জিত চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স।
এসময় আটক আসামীর কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং নয়টি গুলির খোসা উদ্ধার করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স