ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে মৎস্যজীবী দলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।


আপডেট সময় : ২০২৫-১২-২০ ১৮:৩১:২৮
গফরগাঁওয়ে মৎস্যজীবী দলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে মৎস্যজীবী দলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোহাম্মদ সালাহ উদ্দিন উজ্জ্বল, গফরগাঁও প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ৪ নং সালটিয়া ইউনিয়নের জন্মেজয়, জিড়ানির মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং জুলাই বিপ্লবের সম্মুখ সারির লড়াকু শহীদ শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


গফরগাঁও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক বেলাল আহমেদ সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল আল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন ও ফখরুল হাসান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম কাঞ্চন, উপজেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সুমন, পৌর যুবদল সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সদস্য শরিফুল ইসলাম, খাইরুল বাশার, হাবিবুর রহমান হাবিব, সোহাগ ও জুয়েল।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, গফরগাঁও উলামা দলের আহ্বায়ক মাওলানা কামাল হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মহসিন, রুবেল মাস্টার, সেলিম বেপারী, মাহমুদুল হাসান ও কামরুল ইসলাম। এছাড়া উপজেলা মৎস্যজীবী দলের সদস্য আলম ও লিংকন উপস্থিত ছিলেন।


ছাত্র ও যুব সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুল আলম হিমেল, গফরগাঁও পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান সজীব, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নেওয়ার শরীফ, স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরহাদ ও ফারহান।


এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ