কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ
আপডেট সময় :
২০২৫-১২-২০ ১৫:৪৬:০০
কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, সকালে অফিস ভবনের পেছনের জানালার কাঁচ ভেঙে ভেতরে এই অগ্নিসংযোগ করা হয়। পরে খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিরাপত্তারক্ষীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তারা তখন দোতলায় ছিলেন। ধোঁয়া ও আগুনের গন্ধে নিচে নেমে আগুন দেখতে পান।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো: আসাদুজ্জামান জানান- যে কক্ষে আগুন দেয়া হয়েছে,
সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সব তথ্য জমা রাখা হয়। আগুন লাগায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসকও দেখেছেন। এখানে স্টোর রুমে একটা আগুনের ঘটনা ঘটছে। কিভাবে আগুন লেগেছে কিংবা কারা দিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স