ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন উপজেলা প্রশাসন


আপডেট সময় : ২০২৫-১২-২০ ১৪:৪৫:৪০
কাউখালীতে দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন উপজেলা প্রশাসন কাউখালীতে দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন উপজেলা প্রশাসন
কাউখালী প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালীতে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে ও ভোগ্য পণ্যের মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে।  শুক্রবার কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত  দেবনাথের নেতৃত্বে এ মনিটরিং করা হয়। 

 উপজেলার দক্ষিন বাজারে মনিটরিং সময়ে মাছ বাজারে নিষিদ্ধ সামুদ্রিক শাপলা পাতা মাছ জব্দ করা হয়েছে । মাছ বিক্রিতা পালিয়ে গেলে বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোয়াইব হোসেনের উপস্থিতিতে গরিব মানুষের মধ্যে জব্দকৃত মাছ বিতরণ করা হয়। দক্ষিণ বাজার ফুটপথ দখল করে মাছের দোকান বসায় ভ্রাম্যমান আদালত ব্যবসায়ীদের সতর্ক করেন ভবিষ্যতে রাস্তা দখল করে না বসার নির্দেশ প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সুদীপ্ত দেবনাথ জানান,জেলা প্রশাসক স্যার ও ইউএনও মোঃ আসাদুজ্জামান  স্যারের নির্দেশে বাজারে অবৈধ দখল, চলাচলের পথ বন্ধ করে দোকান বসানো, খাদ্যে ভেজাল বন্ধ করা, খাদ্যের মান নিয়ন্ত্রণ করা এবং ন্যায্য মূল্যে মালামাল বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং করা অব্যাহত থাকবে। এছাড়া প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানোসহ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে কাউখালী থানার এস আই রাকিবের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ