মণিরামপুরে কারী মিয়া ক্যাডেট মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-১২-১৯ ২২:২৮:১৮
মণিরামপুরে কারী মিয়া ক্যাডেট মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত
এস এম মামুন, যশোর
মণিরামপুর কারী মিয়া ক্যাডেট মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে সারাদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মাদ্রাসার আজীবন সদস্য, প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় মাদ্রাসার সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষা কার্যক্রম আরও বেগবান করার বিষয়ে আলোচনা করা হয়।
সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান কবীর সন্তোষ প্রকাশ করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স