ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির মৃত্যুর সংবাদে গলাচিপায় বিক্ষোভ


আপডেট সময় : ২০২৫-১২-১৯ ১৩:৫৩:১৩
ওসমান হাদির মৃত্যুর সংবাদে গলাচিপায় বিক্ষোভ ওসমান হাদির মৃত্যুর সংবাদে গলাচিপায় বিক্ষোভ
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি 

‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে গলাচিপায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এ মিছিল করে তারা।

‎রাত সাড়ে ১১ টার দিকে গলাচিপা পৌর মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
গলাচিপায় গণ অধিকার পরিষদ ও ছাত্র শিবির এ বিক্ষোভ মিছিল করে।  মিছিলে গলাচিপা উপজেলা শাখার আ্হ্বায়ক আলহাজ্ব মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, ছাত্র অধিকা পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম, গলাচিপা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আবুল হোসেন, গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক
সাইফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিভাগের আহ্বায়ক শাহেদ মাহমুদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খাইরুল হাসানসহ শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়। 
‎মিছিলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানায়। এ  হত্যার ঘটনায় পরিকল্পিত বলে তারা দাবি করেন।
সঞ্জীব কুমার সাহা

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ