ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া পুলিশ সুপারের মডেল থানা আকস্মিক পরিদর্শন


আপডেট সময় : ২০২৫-১২-১৯ ১৩:২০:৫০
কুষ্টিয়া পুলিশ সুপারের মডেল থানা আকস্মিক পরিদর্শন কুষ্টিয়া পুলিশ সুপারের মডেল থানা আকস্মিক পরিদর্শন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন কুষ্টিয়া মডেল থানা আকস্মিক পরিদর্শন করেছেন। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পুলিশ সুপার কুষ্টিয়া মডেল থানা আকস্মিক পরিদর্শন করেছেন । 

পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার থানার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন। ব্রিফিং এ তিনি পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে অবগত করেন এবং পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান । অতঃপর থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজত খানা, ব্যারাক ও সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষনে যথাযথ পদক্ষেপ গ্রহনসহ অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক ব্রিফিং প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ