রাজস্থলীতে গরুসহ চোর আটক, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
আপডেট সময় :
২০২৫-১২-১৯ ১৩:১১:৫০
রাজস্থলীতে গরুসহ চোর আটক, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
রাজস্থলী (রাঙ্গামাটি) সংবাদদাতাঃ
রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন ধলিয়া এলাকায় গরুসহ এক চোরকে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৯টায় শফিপুর এলাকার বাসিন্দা বিবি হাজেরা (৬০), স্বামী মৃত সুলতান আহমেদ, প্রতিদিনের মতো নিজের গরু পাবনাটিলা বড়োক্ষেত এলাকায় চড়ানোর জন্য বেঁধে রেখে বাড়িতে ফিরে যান।
পরে বিকাল আনুমানিক ৪টার দিকে গরুটি দেখতে গিয়ে সেখানে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জানতে পারেন ধলিয়া এলাকায় স্থানীয় লোকজন গরুসহ একজন চোরকে আটক করেছে। পরে আটককৃত গরুটি তারই বলে শনাক্ত করেন বিবি হাজেরা।
খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত গরুটি স্থানীয় ইউপি সদস্য মিরাজ হোসেনের জিম্মায় রাখা হয়।
আটককৃত ব্যক্তি মোঃ নাজমুল (১৬), পিতা আবদুর রশিদ, মাতা ফরিদা বেগম, শফিপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি অতীতেও বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ বলেন, স্থানীয়দের আটক করা গরু চোরকে বাঙ্গালহালিয়া পুলিশ পাঁড়ির পুলিশ দলিয়া থেকে চোরকে গরুসহ নিয়ে আসেন এবং গরু ৩নং ওয়ার্ড মেম্বার কাইয়ম হোসেন মিরাজের নিকট জিম্মা রেখে চোরের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স