ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে কচা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের লাশ


আপডেট সময় : ২০২৫-১২-১৯ ১২:১৯:৩৮
উজিরপুরে কচা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের লাশ উজিরপুরে কচা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের লাশ
রাহাদ সুমন, 

বরিশাল ::

বরিশালের উজিরপুরে কঁচা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দেউরী বাড়ী সংলগ্ন কচা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে,

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দেউরী বাড়ী সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা কচা নদীতে স্থানীয় লোকজন অজ্ঞাত ব্যাক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, স্থানীয়রা কচা নদীতে মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। উদ্ধার হওয়া যুবকের নাম-পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ