অপারেশন ডেভিল হান্টের অভিযানে লুন্ঠনকৃত ০২ টি ম্যাগাজিন, ৪৫ রাউন্ড গুলি উদ্ধারসহ ০২ জন আসামি গ্রেফতার করেছে র্যাব।
আপডেট সময় :
২০২৫-১২-১৮ ২১:১২:১৯
অপারেশন ডেভিল হান্টের অভিযানে লুন্ঠনকৃত ০২ টি ম্যাগাজিন, ৪৫ রাউন্ড গুলি উদ্ধারসহ ০২ জন আসামি গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গাজীপুরে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী হতে লুন্ঠনকৃত ০২ টি ম্যাগাজিন, ৪৫ রাউন্ড গুলি উদ্ধারসহ ০২ জন আসামি গ্রেফতার করেছে র্যাব-১। গত ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক ২০:৫০ ঘটিকার সময় র্যাব-১, সিপিএসসি ক্যাম্প এর একটি আভিযানিক দল বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন তেলিহাটি এলাকায়কতিপয় দুষ্কৃতিকারীনাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ১৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের জনৈক লিটন ব্যাপারীর বাড়ীর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে আসামি ১। আবু হানিফ @ আবুল (৩২) পিতা-মোঃ শমশের আলী, গ্রাম-কানিহাড়ী, পো- আহম্মাদাবাদ, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-মুলাইদ (লিটন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর এবং ২। মোঃ শাকিব (২৮) পিতা-মোঃ ইয়াকুব আলী, গ্রাম-তাচপুর, পো-ঈশ্বরগঞ্জ, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং- মুলাইদ (লিটন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদ্বয়কে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীর নিকট হতে আইনশৃঙ্খলা বাহিনী হতে লুন্ঠনকৃত ৭.৬২ মিঃ মিঃ এসএমজি টি-৫৬ (চায়না) এর সরকারি ০২ টি ম্যাগাজিন, ৪৫ রাউন্ড গুলি এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদ্বয়কে উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর ও আশপাশের এলাকায় অপরাধ নির্মূলের লক্ষে এবং অস্ত্রের বিস্তার রোধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স