ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ছিনতাই চক্রের ৫জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।


আপডেট সময় : ২০২৫-১২-১৮ ২১:০০:০৯
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ছিনতাই চক্রের ৫জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ছিনতাই চক্রের ৫জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।
নিজস্ব প্রতিবেদক
 
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ছিনতাই চক্রের ৫জন সক্রিয় সদস্যকে জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১।
সম্প্রতি সংঘবদ্ধ ছিনতাইকারীরা বেপরোয়া ভাবে দেশ ব্যাপি চলাচলরত যাত্রী ও পথচারীদের নিকট হতে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করছে। এ প্রেক্ষিতে র‌্যাব-১ আভিযানিক দল সংঘবদ্ধ ছিনতাইকারীদের ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে। 
 
 এরই ধারাবাহিকতায় ১৮/১২/২০২৫ ইং তারিখ ০০:৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ছিনতাইকালে চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ সোহেল মিয়া (২৪), পিতা- নুর মোহাম্মদ, সাং- হিমার দিঘী, আমতলী, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ২। মোঃ মামুন মিয়া (২৫), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- মরকুন পশ্চিমপাড়া, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ হৃদয় মিয়া (২৫), পিতা- হানিফ মিয়া,  সাং- মরকুন পশ্চিমপাড়া, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ৪। আলামীন শেখ (২৪), পিতা- মৃত আলী আকবর শেখ, সাং- গোপালপুর, ফারুক এর বাড়ির ভাড়াটিয়া, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর এবং ৫। মামুন হোসেন (২৪), পিতা- মোঃ হাবুল মিয়া, সাং- মরকুন পশ্চিম পাড়া, আওয়াল মিয়ার বাড়িরভাড়াটিয়া, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর’দেরকে একই তারিখ ০০:৩০ ঘটিকার সময় জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকা হতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, আটককৃত ছিনতাইকারী মোঃ হৃদয় মিয়া (২৫) এর নামে ডাকাতি প্রস্তুতি মামলার গ্রেফতারি ওয়ারেন্ট, মোঃ সোহেল মিয়া (২৪) এর নামে দস্যুতা মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট  এবং মোঃ মামুন মিয়া (২৫) এর নামে মাদক মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট রয়েছে।
 
আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ