ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় আচরণ বিধিমালা বাস্তবায়নে মোবাইল কোর্ট


আপডেট সময় : ২০২৫-১২-১৮ ১৪:৪৯:৪৯
কেন্দুয়ায় আচরণ বিধিমালা বাস্তবায়নে মোবাইল কোর্ট কেন্দুয়ায় আচরণ বিধিমালা বাস্তবায়নে মোবাইল কোর্ট
স্টাফ রিপোর্টারঃ 

নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা রিটার্নিং অফিসার ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী।

অভিযানকালে বাজার কমিটির প্রধানের উপস্থিতিতে দোকানসমূহে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়। পাশাপাশি নির্বাচনি আচরণ বিধিমালা যথাযথভাবে মেনে চলার বিষয়ে সংশ্লিষ্ট দলীয় নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে “নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫” কঠোরভাবে অনুসরণ করতে হবে। বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ