ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে অবৈধ দোকানপাট অপসারণে মোবাইল কোর্ট পরিচালিত


আপডেট সময় : ২০২৫-১২-১৮ ১৩:২৭:০২
ত্রিশালে অবৈধ দোকানপাট অপসারণে মোবাইল কোর্ট পরিচালিত ত্রিশালে অবৈধ দোকানপাট অপসারণে মোবাইল কোর্ট পরিচালিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ময়মনসিংহ জেলার ত্রিশাল  উপজেলার  বাসট্যান্ড এলাকায় ওভারব্রিজে অবৈধভাবে পরিচালিত দোকানপাট অপসারনে  আজ ১৭ডিসেম্বর বুধবার এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওভারব্রিজ থেকে তাৎক্ষণিক দোকানসমূহ অপসারণ করা হয় ও আইন লঙ্ঘন করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর আওতায় এবং পরবর্তীতে সড়কে অবৈধ পার্কিং এর জন্য একটি বাসের ড্রাইভারকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৭ টি মামলায় ৬৫০০ টাকা জরিমানা করা হয়।

 উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী নেতৃত্বে মোবাইল কোট অভিযান পরিচালিত  হয়। এ অভিযানে আইনগত সহায়তা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জনস্বার্থে উপজেলা প্রশাসন, ত্রিশালে এসব অভিযান অব্যাহত থাকবে উপজেলা নির্বাহী র্কমকর্তা অভিযান কালে জানান।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ