কেন্দুয়ায় দুইদিন ব্যাপী বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-১২-১৭ ২৩:১৪:৩২
কেন্দুয়ায় দুইদিন ব্যাপী বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
কেন্দুয়া উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন দুইদিনব্যাপী বেসরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে সায়মা শাহজাহান একাডেমি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২.৩০ মিনিটে শেষ হয়।
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় ৪৩ টি প্রতিষ্ঠানের মোট ২৯২ জন শিক্ষার্থী অংশ নেয়।পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন।
পরীক্ষায় হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ভুঞা।
সহকারি হল সুপারের দায়িত্ব পালন করেন সায়মা শাহজাহান একাডেমির সহকারী শিক্ষক আব্দুল মতিন।কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন জমিলা মেমোরিয়াল বিদ্যা নিকেতন এর পরিচালক মোঃ লুৎফর রহমান।পরীক্ষা পরিচালনার দায়িত্বে পালন করেন, ফুলকলি বিদ্যা নিকেতন এর শিক্ষক আবু সাঈদ মিল্কী, মীর হোসাইন কিন্ডারগার্টেন এর শিক্ষক সাংবাদিক মজিবুর রহমান ও বাকী নুর কিন্ডার গার্টেন এর শিক্ষক মন্জু মিয়া।
পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন, পাইকুড়া ফ্রি ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক কামরুল ইসলাম। এবং স্বাস্থ্য বিভাগ থেকে পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেন শাহীন খন্দকার।
কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানসম্মত শিক্ষা ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের মনোযোগ, আত্মবিশ্বাস ও সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়ায় এবং প্রাথমিক স্তরে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করে। তিনি জানান, কেন্দুয়া উপজেলার সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বৃত্তি পরীক্ষাকে আরও বিস্তৃত ও কাঠামোবদ্ধভাবে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স