মুলাদী প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনায় দোয়া মোনাজাতের আযোজন করেছে মুলাদী উপজেলা, পেীরসভা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। গতকাল বুধবার বেলা ১১টায় খান বাড়ী জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মানাজাতে প্রধান অতিথি ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ আঃ ছত্তার খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুলাদী-বাবুগঞ্জের তৃণমুলের নেতৃকর্মীদের প্রস্তাব এবং তাদের আবেগের পরিপ্রেক্ষিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থানীয় কমিটির সদস্যদের প্রতি অনুরোধ করবো, আমার একজন অভিভাবক আছে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তাকে মনোনয়ন দেয়া হোক, তা না হলে তৃণমুলের বক্তব্য শুণে তাদের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেয়া হোক।
পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আঃ রব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আবিদুর রহমান শরীফ, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুর হাওলাদার, উত্তর জেলা ওলামাদল সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আনসার উদ্দিন, সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস্কান্দার আলী বাঘা, বাবুল হাওলাদার, মুলাদী সদর ইউনিয়ন সাবেক সাধারন সম্পাদক মশিউর রহমান বেল্লাল, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ লালন, সাংগঠনিক সম্পাদক আঃ রহমান, চরকালেখান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোস্তফা কামাল লিটু, রুহুল আমিন মাষ্টার, কাজিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইউসুফ প্যাদা, বাটামার ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহমান মাষ্টার, চরকালেখান ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আঃ রব আকন, রতন সরদার, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার আকন, রাজ্জাক চেীকিদার, শাজাহান বেপারী, মন্টু খান, উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রুহুল আমিন খান, উত্তর জেলা মহিলাদল সাধারন সম্পাদক লিপি নাসরিন, পৌরসভা কৃষকদল আহবায়ক আল আমীন রাড়ী, সদস্য সচিব মিরাজ মুন্সি, উপজেলা মৎসদল সভাপতি আবুল কালাম মাঝি, সাধারন সম্পাদক জানে আলম, পৌরসভা মৎসদল সভাপতি ইব্রাহীম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ন-আহবায়ক নজরুল হাওলাদার, পৌরসভা আহবায়ক আফজাল হোসেন, যুগ্ন-আহবায়ক সেন্টু হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা নজরুল সিকদার, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মাসুদ মৃধা, পৌরসভা জিয়া মঞ্চের সভাপতি সালাম ঢালী, সাধারন সম্পাদক লিটন হাওলাদার, নাসির রাড়ী, পৌরসভা ছাত্রদল সদস্য সচিব কবির হোসেন মোল্লা, উপজেলা মহিলাদল সাধারন সম্পাদক আফসানা মীম, পৌরসভা মহিলাদল সভাপতি সালমা বেগম, যুবদল নেতা শফিকুল ইসলাম অভি খান, রাসেল হাওলাদার, রিয়াজুল ইসলাম সোহেল, আজিম আকন, আবু বকর শাওন হাওলাদার, ফালান খান, লাল চান, জিয়া স্মৃতি ক্লাবের সহ-সভাপতি নিরাব খান, মাসুদ শেখ, জাহাঙ্গীর সিকদার সহ ৭টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ।