ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন


আপডেট সময় : ২০২৫-১২-১৭ ১৯:৪৮:৪৫
মির্জাগঞ্জে বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জাগঞ্জে বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক সিকদারের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গতকাল মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর ) মহান বিজয় দিবসের মধ্যরাতে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়ার ডোমরাবাদ গ্রামের নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বুধবার ( ১৭ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় মরহুমের নিজ বাড়ীর উঠানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় মির্জাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাজা নামাজে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। জানাজা শেষে মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ