বরিশালে যুবলীগ সভাপতি ভোলা গ্রেপ্তার
আপডেট সময় :
২০২৫-১২-১৭ ১৫:৫২:৫৯
বরিশালে যুবলীগ সভাপতি ভোলা গ্রেপ্তার
রাহাদ সুমন, বরিশাল
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নয়ন বৈষ্ণব ভোলাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন জানিয়েছেন-মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাকাল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যতীশ চন্দ্র বৈষ্ণবের ছেলে নয়ন বৈষ্ণব ভোলাকে গ্রেপ্তার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে-উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালে ১২ জানুয়ারি থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগ সভাপতি নয়ন বৈষ্ণব ভোলাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স