ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে বিএনপির মহান বিজয় দিবস উদযাপন


আপডেট সময় : ২০২৫-১২-১৭ ১৫:০৬:৩৬
বোয়ালখালীতে বিএনপির মহান বিজয় দিবস উদযাপন বোয়ালখালীতে বিএনপির মহান বিজয় দিবস উদযাপন
 মনির চৌধুরী রানা 

 বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবি দল ও অঙ্গ- সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে মহান বিজয় দিবস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১২ টায় উপজেলার গোমদণ্ডী ফুলতল থেকে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক অর্পণ করা হয়। হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা এ কর্মসূচিতে অংশ নেন।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, লাল- সবুজের পতাকায় উজ্জীবিত হয়ে স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার অঙ্গীকারে এই দিনটি আমাদের প্রেরণা ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে। মহান বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আসুন,…


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ