কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি প্রবেশ করাকে কেন্দ্র করে চাচাতো ভাই এর হাতে চাচাতো ভাই খুন
আপডেট সময় :
২০২৫-১২-১৭ ০২:০৩:১৪
কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি প্রবেশ করাকে কেন্দ্র করে চাচাতো ভাই এর হাতে চাচাতো ভাই খুন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি প্রবেশ করাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে মহিদ'র বল্লমের আঘাতে হাফিজুল ইসলাম (৪৫) নামের তারই এক চাচাতো ভাই খুন হয়েছেন।
মঙ্গলবার(১৬ ডিসেম্বর) বিকেলের দিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত হাফিজুল ইসলাম একই এলাকার মৃত নুরুল হুদার ছেলে।
নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মহিদের রসুন ক্ষেতে হাফিজুলের মুরগি ঢুকে রসুনের চারা নষ্ট করছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দুপুরে আবারও রসুন ক্ষেতে মুরগি ঢুকলে মহিদ ক্ষিপ্ত হয়ে ওঠে। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে মহিদ বাড়ি থেকে ধারালো বল্লম এনে হাফিজুলকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স